নিজস্ব প্রতিনিধি
২৭ আগষ্ট দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় এসব মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লার বাসিন্দা সোহেল রানার স্ত্রী ফারজানা শান্তা, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছিট রাজীব দুন্দিপাড়া এলাকার রোমান আলীর দুই বছরের ছেলে জোবায়ের ইসলাম ও কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নের কারবালার ডাঙ্গা সংলগ্ন চাড়ালকাটা নদী খননের বালুস্তুপ থেকে উদ্ধার করা অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মেলেনি।
স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, দুপুরে কিশোরগঞ্জের সদর ইউনিয়নের ছিট রাজীব দুন্দিপাড়া গ্রামের রোমান আলীর দুই বছরের ছেলে জোবায়ের বাড়ির পিছনে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ছোট একটি গর্তে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
একই দিন বিকেলে কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নের কারবালার ডাঙ্গা সংলগ্ন এলাকায় চাড়ালকাটা নদী খননের বালু স্তুপ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র বলছে, স্তুপকৃত বালুর নিচ থেকে শিয়াল মরদেহটি বের করে আনে। পরে এলাকার লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার বলেন, বাড়ির পাশে খালে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের লোক গিয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া কারবালার ডাঙ্গা সংলগ্ন এলাকায় চাড়ালকাটা নদী খননের বালু স্তুপ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। মুখে দাড়ি আছে। পড়নে কোন কাপড় নেই। গায়ের চামড়া ফোঁসকা পড়েছে।
এদিকে নীলফামারীর সৈয়দপুরে ফারজানা ববি শান্তা নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে মরদেহটি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ।
