মোঃ ইমরুল আহসান
রবিবার ২৩ জুলাই সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসন, নীলফামারীর আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে শুরু হয়ে চৌরঙ্গীর মোড় প্রদক্ষিণ করে পুনরায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‍্যালি শেষে পঙ্কজ ঘোষ জেলা প্রশাসক এবংমোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, সাময়িক দায়িত্বে পুলিশ সুপার নীলফামারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের উপস্থিতিতে বেলুন উড়িয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ এর শুভ উদ্ভোধন ঘোষণা করেন। অতঃপর জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা প্রশাসন নীলফামারীর ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী এর স্টল পরিদর্শন করেন।

স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নীলফামারী সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, সাময়িক দায়িত্বে পুলিশ সুপার নীলফামারী ; ডাঃ মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী; সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু; বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাবেক উপ সচিব, নীলফামারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *