স্থানীয় প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ ও নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয় ।অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রমুখ।
চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপের আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়।
