মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

নওগাঁ সদর উপজেলার সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে খাঁস নওগাঁ এলাকার মৃত দিপু হাড়ির ছেলে শ্রী আদিল হাড়ি এবং সুইপার কলোনি এলাকার মৃত শ্যাম জমাদারের ছেলে শ্রী পতুল জমাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ৯৬০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ছাড়া অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে মাদকদ্রব্য হেফাজতে রাখা ও সেবনের অভিযোগে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *