মো:নাসির উদ্দিন
নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআর টিমের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাসার সামনে থেকে আপেল প্রামাণিক (৬৫) ও মারুফ সরদার (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া অপর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেডরুমের ড্রেসিং টেবিলের ড্রয়ারে নাকের ড্রপের ছোট কৌটায় রাখা আরও ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় বাবুল দপ্তরি (৬২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ছয় মাসে নুনিয়াপট্টিতে জেলা পুলিশের অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, শতাধিক কেজি গাঁজা, এক হাজার লিটারের বেশি চোলাই মদ, দুই লাখ টাকার বেশি নগদ অর্থ এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ শহরের নুনিয়াপট্টিসহ বিভিন্ন এলাকায় মাদক প্রতিরোধ ও নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *