মো:আল ইমরান
স্টাফ রিপোর্টার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. ইকবাল হোসেন মহোদয়কে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও গৌরিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হাজী মো: আবদুর রহমান বাবুল।
এক শুভেচ্ছা বার্তায় হাজী বাবুল বলেন, “শুভ জন্মদিন, মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. ইকবাল হোসেন মহোদয়। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দান করুন। দেশ ও মানুষের সেবায় আপনার আগামী দিনের পথচলা হোক সাফল্যমণ্ডিত ও অর্থবহ।”
তিনি প্রতিমন্ত্রী মহোদয়ের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিমন্ত্রী মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব প্রশংসনীয়। দেশের যেকোনো দুর্যোগে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই অনুকরণীয়।
