মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের, সিধাই, কাচির চর, গোপালপুর চরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেন সংসদ সদস্য জননেতা শাহ সারোয়ার কবীর ।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআরএর চাল, শুকনো খাবার, শিশু ও গো খাদ্য বন্যায় দুর্গত ১০০০ পরিবারের মাঝে বিতরন করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন মোল্লারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান সরকার, সদরের সহকারী প্রকৌশলী জোবায়ের হোসেন, গাইবান্ধা সরকারী কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ আহম্মেদ, সহ যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীগন ।
