আরিফ রববানী
ময়মনসিংহ
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে মিট দ্য প্রেস ও নবগঠিত কমিটির সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০নভেম্বর) বিকাল ৪ টায় তারাকান্দা শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আহ্বায়ক কমিটির কার্যালয়ে এই মিট দ্য প্রেস ও সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহেরাব তালুকদার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা। এ সময় তিনি বলেন এই বাংলার মাটিতে আ.লীগ আর আসবে না এবং এনসিপি দলকে কিভাবে সুসংগঠিত করা যায় বিস্তারিত বিষয়ে দলের নেতা কর্মীদের দিক নির্দেশনা দেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির তারাকান্দা উপজেলা শাখার নবাগত কমিটির আহবায়ক মাসুদ রানার সভাপতিত্বে ও সদস্য সচিব ইউনুস শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব জসীম উদ্দিন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন, তারাকান্দা উপজেলা আহ্বায়ক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ বিনির্মাণে তারাকান্দার মানুষের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিচিতি সভার পর দলীয় কার্যালয় হতে আনন্দ শোভ যাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে এনসিপির দলীয় কার্যালয়ে সামনে এসে শেষে করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *