মোঃ ইমরান হোসেন
ময়মনসিংহ

জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা, এর উদ্যোগে ঢাকার ডিপিএইচই ভবন অডিটোরিয়াম হলের তৃতীয় তলায় গত ২২শে জুলাই ২০২৩ ইং তারিখে এক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রওশন আলম তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা সার্কেল, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রেজ্জাক নির্বাহী প্রকৌশল অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা, ঠাকুরগাঁও। এ সময় প্রধান অতিথিকে ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানান মোঃ নায়েব আলী খান সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুক্তাগাছা, ময়মনসিংহ। আলোচনা সভায় বিভিন্ন যৌক্তিক দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়।এ সময় ক্যাডার প্রকৌশলীদের মধ্যে গেডেশন তালিকা হতে অতি দ্রুত নির্বাহী প্রকৌশলী চলতি দায়িত্ব প্রদান এবং আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রদান না করার জন্য অনুরোধ করা হয়।এছাড়াও বাকি শূন্য পদ গুলিতে উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *