ইমরুল আহসান
ধর্ষণ মামলায় এমপি ছোট মনির ভাই বড় মনিকে জেল হাজতে প্রেরণ করেছে টাঙ্গাইলের আদালত।
এই মামলা হওয়ার পরে তার সকল অপকর্ম নিয়ে স্হানীয় সকল মানুষ মুখ খুলতে শুরু করেছে।স্হানীয় জনগণ অভিযোগ করেছে, টাঙ্গাইলের উঠতি বয়সী তরুনী/স্কুল কলেজে পড়ুয়া তরুণীদের জোরপূর্বক তার আস্তানায় ও মাঝে মাঝে বাসায় উঠিয়ে নিয়ে এসে শ্লীলতাহানি ও ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করে। এনিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী ও ঠিকাদার তার মেয়েদের কথা চিন্তা করে টাঙ্গাইল ত্যাগ করে ঢাকায় বসবাস করা শুরু করেছে। কিছু স্হানীয় সাংবাদিকদের টাকা দিয়ে আবার ম্যানেজও করে নিয়েছে এই বাটপার বড় মনি ওরফে কালা মনি। বেশকিছু কেনা গোলাম বা টাকায় বিক্রি হওয়া সাংবাদিক আবার এই ধর্ষকের পক্ষে কথাও বলে। তবে প্রকৃত সাংবাদিক বা সুশীল সমাজকে জিজ্ঞেস করলেই থলের বিড়াল বেড়িয়ে আসবে। কেঁচো খুড়তে সাপ বেড়িয়ে আসবে। গোয়েন্দা সংস্থার কাছে এই বড় মনির নামে অত্যন্ত সংবেদনশীল তথ্য আছে বলে জানা গেছে।
টাঙ্গাইলের সাধারণ মানুষ এর দৃষ্টান্তমূলক শাস্তি চায়।
