টাঙ্গাইল জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উন্মুক্ত আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উপর বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
জেলা প্রশাসক জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতা নিয়ে টাঙ্গাইলকে একটি অন্যতম সমৃদ্ধশীল এবং স্মার্ট জেলা গড়ে তোলার প্রয়াস ব্যক্ত করেন।
