৩১ জুলাই দুপুর ১২.০০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এসময়ে জেলাপ্রশাসক ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সাথে কথা বলেন ও তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
একইসাথে জেলাপ্রশাসক মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিতব্য ক্যান্সার হাসপাতাল, বার্ন ইউনিট ও সংস্কারযোগ্য বিভিন্ন ভবন পরিদর্শন করেন।
