মোঃ ইমরুল আহসান
২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ‘জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলার ৬ টি উপজেলার ৮ম শ্রেণির প্রায় ১৩শ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। বেলা ১০টায় শুরু হয়ে পরীক্ষাটি বেলা ১১.৩০ এ শেষ হয়। এ সময় নরসিংদী সদরের ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিয়মিত প্রাতিষ্ঠানিক কারিকুলামের পাশাপাশি এ বৃত্তি পরীক্ষাটি নরসিংদীর শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার অধিক আগ্রহ সৃষ্টিতে এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার তৈরি ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি’। এ পরীক্ষাটিকে কেন্দ্র করে নরসিংদীর শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে উৎসবমুখর প্রবেশ দেখা।
