স্থানীয় প্রতিনিধি
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শ্রাবস্তী রায় আজ সরিষাবাড়ী উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সরিষাবাড়ী থানা, কামিল মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, আওনা ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের দাপ্তরিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। অত্র উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়েও তিনি আলোকপাত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, থানার অফিসার ইনচার্জ মহোদয়, চেয়ারম্যান, মেম্বারবৃন্দ, সকল অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী উপজেলা ভ্রমনের জন্য জেলা প্রশাসক স্যারের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া। ধন্যবাদ।।
