সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

এসআই (নিঃ) আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বাগান সাকিনস্থ ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ আঃ খালেক (৬০) এর সবজী ক্ষেত হইতে ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহজাহান (৩৫), পিতা-মোঃ ছাবেদ আলী, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-হরিরামপুর, ২। মোঃ আব্দুল কাদির জিলানী (৩৮), পিতা-মৃত ইদ্রিস আলী, মাতা-মোছাঃ রমিজা খাতুন, সাং-বাগান (টানপাড়া), উভয় থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *