মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ১২/০৫/২০২৩ তারিখ দিবাগত রাত্রিতে অত্র মুক্তাগাছা থানাধীন মধুপুর সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল চাঁনপুর বিজয়পুর পাহাড়ী এলাকায় চিরুনী অভিযান পরিচালনা করিয়া জুয়াখেলারত অবস্থায় ০৭ জন জুয়াড়ীদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদের ইং ১৩/০৫/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
