মোঃ ইমরুল আহসান
জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এমপি এর শ্বশুর আলহাজ্ব আব্দুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী নিজ গ্রামে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।তাঁর বয়স হয়েছিল (৯৮)বছর ।

অদ্য শুক্রবার রাত ১০ টায় তাঁর নিজ বাড়িতে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাযা নামাজে সকলকে অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান করেছেন জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *