সৈয়দ মুনিরুল হক নোবেল
জামালপুর প্রতিনিধি
জাতীয় তরুণ পার্টি জামালপুর শহর শাখার অন্তর্গত ১২নং ওয়ার্ডের দ্বি-বাষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে এবং কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৯ মে শুক্রবার সন্ধ্যায় জামালপুর শহরের ১২নং ওয়ার্ডের তিরুথায় আয়োজিত দ্বি-বাষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন, জাতীয় তরুণ পার্টি জামালপুর জেলা শাখার আহ্বায়ক এবং জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আনিছুর রহমান মানিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় তরুণ পার্টি জামালপুর জেলা শাখার সদস্য সচিব ও জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক,
জাতীয় শ্রমিক পার্টি জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সামাদ বাচ্চু, জাতীয় শ্রমিক পার্টি জামালপুর জেলা শাখার সদস্য সচিব শামীম আহমেদ, জাতীয় তরুণ পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সদস্য মোঃ হুমায়ূন কবির, জাতীয় তরুণ পার্টি জামালপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব ও জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সদস্য রঞ্জু আহমেদ, জাতীয় তরুণ পার্টি জামালপুর শহর শাখার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জাতীয় তরুণ পার্টি জামালপুর শহর শাখার যুগ্ম সম্পাদক আমির হোসেন, জাতীয় তরুণ পার্টি জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জাতীয় তরুণ পার্টি জামালপুর শহর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, জাতীয় তরুণ পার্টি জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এরশাদ আলম ও মোঃ লিমন এবং জাতীয় তরুণ পার্টি জামালপুর শহর শাখার অন্তর্গত ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মমিন হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন, জাতীয় তরুণ পার্টি জামালপুর শহর শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান বাবু।
সঞ্চালনা করেন, জাতীয় তরুণ পার্টি জামালপুর শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হাসান ভুট্টো।
