সৈয়দ মুনিরুল হক নোবেল

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-ঢাক-৮২২ কর্তৃক সংগঠনের ১জন মৃত সদস্যের পরিবারকে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ৬০ হাজার টাকার অনুদানের চেক এবং দাফন-কাফন বাবদ নগদ একহাজার পাঁচশত টাকা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ৭ মে রবিবার সকালে সংগঠনের সভাপতি মোঃ মাহাবুব আনাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান বাবুর সঞ্চালনায় সংগঠনের প্রধান কার্যালয় জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মধুপুর রোড, জামালপুরে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক কল্যাণের আওতাভুক্ত কান্দার পাড়া শাখার সদস্য মরহুম আসাদ উদদৌলার নমিনী তার স্ত্রী মোছাঃ শিরিন আক্তার এর হাতে ষাট হাজার টাকার চেক ও দাফন-কাফন বাবদ নগদ আরও একহাজার পাঁচশত টাকা প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন,
জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *