সৈয়দ মুনিরুল হক নোবেল
‘শ্রমিক-মালিক সম্প্রীতি নিয়ে আসে উন্নতি, দেশপ্রেমের শপথ নিন—দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের পাঁচ দিনব্যাপী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের উদ্যোগে এবং শ্রম কল্যাণ কেন্দ্র, সরিষাবাড়ী, জামালপুরের আয়োজনে জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়, ছনকান্দা, জামালপুরে
গত ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল মোত্তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেলাল।
কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কল্যাণ কেন্দ্র, সরিষাবাড়ী, জামালপুরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম কল্যাণ সংগঠক কাজী মাজহারুল আনোয়ার। এ সময় শ্রম কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক মো. শহর আলী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হযরত আলী দয়াল, যুগ্ম সম্পাদক মোঃ নওশের আলী, প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন এবং দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ৩৫ জন শ্রমিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে শ্রমিকদের মধ্যে শ্রমিক-মালিক সুসম্পর্ক, পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
