রবিউল ইসলাম
নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের পাশাপাশি জেলা জামালপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মানবিক ও সেবামূলক সংগঠন “আমরা আছি”-এর দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের হাটচন্দ্রা বাইপাস এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা সোলাইমান হক সোলে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির বিজয়ীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের হাজী মো: ছামছুল হকের ছেলে জামালপুর বসবাসরত মো. ওবায়দুর হক বাবু সভাপতি, শেখ মো. বাবলা সাধারণ সম্পাদক, জুলফিকার তারেক সাংগঠনিক সম্পাদক এবং বাহারুল ইসলাম তাপস প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শহর বিএনপি, যুব নেতা মেরাজুল ইসলাম মৃদুল ও ওয়ার্ড বিএনপিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। নবনির্বাচিত কমিটি এই আদর্শকে সামনে মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
