আবু তাহের
বকশিগঞ্জ প্রতিনিধি

সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহর সার্বিক প্রচেষ্টায় শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১ টায় বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ২০০ কৃষকের মাঝে এসব ধান বীজ বিতরণ করা হয়।

মেরুচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী।

কৃষির উৎপাদন বাড়াতে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার মাধ্যমে রোপা আমন চাষে প্রণোদনার অংশ হিসেবে ২০০ কৃষককে বিনামূল্যে ধান বীজ দেওয়া হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *