সৈয়দ মুনিরুল হক নোবেল

জামালপুর জেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিতভাবে বাড়িঘরে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ, ব্যাপক লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালীনির চর ইউনিয়নের সভারচর গ্রামের মৃত শামছুল শেখের ছেলে মানিক তার স্বত্ব দখলীয় ১১শতাংশ জমি বিক্রয়ের প্রস্তাব করলে একই গ্রামের মৃত আইদালীর ছেলে আলাউদ্দিন সেই জমি ক্রয়ে সম্মত হয়ে ১৪ লাখ টাকা মূল্য নির্ধারন করে ৪০ হাজার টাকা মানিকের কাছে বায়না সূত্রে অর্পন করে। পরে মানিকের পরিবারের মধ্যে জমি ভাগ বন্টন নিয়ে মনোমালিন্য হওয়ায় মানিক জমি বিক্রয় করতে না পেরে আলাউদ্দিনকে বিষয়টি অবহিত করলে আলাউদ্দিনও সেটা মেনে নেয়। সে মোতাবেক মানিক গত ২১ এপ্রিল আলাউদ্দিনের কাছে তার বায়নাসূত্রে প্রদত্ত ৪০ হাজার টাকা ফেরত দিতে গেলে আলাউদ্দিন তার সহযোগীদের কুপরামর্শে সেই টাকা না নিয়ে ২ লাখ ৪০ হাজার টাকার মিথ্যা দাবী উপস্থাপন করে। এ নিয়ে কথা কাটাকাটি হলে মানিক বায়নার ৪০ হাজার টাকা দিতে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। এদিকে পরদিন পবিত্র ঈদ উল ফিতর এর নামাজ আদায়কল্পে মানিক ঈদগাহে গেলে পথিমধ্যে আলাউদ্দিনের নেতৃত্বে একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে নূর ইসলাম(৪৮), জাফরের ছেলে জহুরুল ও মৃত কাইল্যা শেখের ছেলে জমশের মানিককে মারধর করে। এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপোষ মীমাংসা করে দিবে দায়িত্ব নেয়। এদিকে প্রকৃত ঘটনাকে আড়াল করে আলাউদ্দিন উল্টো ২ লাখ ৪০ হাজার টাকার মিথ্যা দাবী উত্থাপন করে ইসলামপুর থানায় মানিকসহ কয়েক জনের নামে একটা মিথ্যা মামলা দায়ের করে। সে মামলায় মানিকের ভাই রাজা ও টুক্কুকে গত ২৫ এপ্রিল রাতে পুলিশ গ্রেফতার করে ২৬ এপ্রিল বিজ্ঞ আমলী আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এদিকে তারা জামিনপ্রাপ্ত হয়ে বাড়ি গেলে আলাউদ্দিন ও তার সহযোগীরা যথাক্রমে সভারচর গ্রামের মৃত মনির উদ্দিন এর ছেলে নূর ইসলাম(৪৮), জাফর এর ছেলে জহুরুল(৪৮), মৃত কাইল্যা শেখ এর ছেলে জমশের(৪৪), বাছেদ এর ছেলে ইলিয়াস(৩৪), আলাল(৩৮) ও আকবর(৪৩), আকবর এর ছেলে শাহ্জামাল(২২), সুরগু এর ছেলে হাবিব(২৮), মজিবর এর ছেলে মাসুম(২২), হাফেজ মাস্টার এর ছেলে লোটাস(২৪), মৃত ছোট গেল্লা এর ছেলে সামাদ(৫০), জমশের এর ছেলে বাবু(২২), নূর ইসলাম এর ছেলে সালাহউদ্দিন(২৩), হাইছেন এর ছেলে ফজলু(২৬) ও শহীদুল্লাহ(২৩), মোহন এর ছেলে সেবক(২১), ইনছের এর ছেলে নজরুল(৪২), আনছর এর ছেলে ভুলু(৩৫), জাফর এর ছেলে ময়েন আলী (৪২), মৃত ছাবর উদ্দিন এর ছেলে সুরগু(৫৫), রেজ্জাক(৪৮) ও ছানু(৫০), ছানুর ছেলে হাছেন(২৮), ময়েন আলীর স্ত্রী বালা(৩৫) এবং আকবর এর স্ত্রী ফিরোজা(৩৮)। পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লোহার রড, শাবল, বাঁশের লাঠি, পেট্রোল, কেরোসিন, দিয়াসলাই নিয়ে মানিকের বসত বাড়িতে একযোগে প্রবেশ করে উপুর্যুপরি সন্ত্রাসী হামলা, হত্যাচেষ্টা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় তোফাজ্জল এর ছেলে রিপনকে হত্যাচেষ্টা করে আলাউদ্দিন। তার লোহার রডের আঘাতে রিপনের ঠোঁট কেটে ৪/৫টি দাঁত পড়ে যায়। এসময় সন্ত্রাসী হামলার শিকার হয়ে মজিবর এর ৫ মাসের অন্ত:স্বত্ত্বা স্ত্রী মোছাঃ লাকী, মৃত শামছুল শেখ এর ছেলে রাজা, যাত্রা শেখ এর ছেলে মোঃ দুলাল, মশারু এর স্ত্রী মোছাঃ আনোয়ারা, মোঃ সাব্বির হোসেন এর স্ত্রী মোছাঃ শিফা, দুলাল শেখ এর দুই ছেলে মোঃ শামীম ও সাইম আহত হয়। এছাড়া সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে দোকানঘর পুড়ে যায় এতে ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি সাধিত হয় এবং খড়ের পাল্লা পুড়ে ১৮ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। ভাংচুর করে ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে। নগদ ১৮ লাখ টাকাসহ ৫ লাখ ৪৫ হাজার টাকার মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। এনিয়ে মামলা করতে গেলে ইসলামপুর থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। তবে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অপরদিকে আহতদের মধ্যে রিপনের অবস্থা গুরুতর হওয়ায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *