স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলের কৃতি সন্তান ঢাকা সিটি করপোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত)মেয়র,ও জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুল গাফফার শুক্রবার(২রা জুন)নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে নিজ পৈতৃক ভিটায় নিজ বংশীয় লোকজনের সাথে মিলন মেলায় যোগদান করেন।এর পুর্বে তিনি গাংগাইল ইউনিয়নের পাছ বাড়িয়া গ্রামের এক চাচার কবর জিয়ারত শেষে নান্দাইলে ফেরার পথে,নান্দাইল প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকদের সাথে সৌজন্যে স্বাক্ষাত করেন।এসময় নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।এসময় উপস্থিত ছিলেন নন্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সহ সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল,যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক,আবু হানিফ সরকার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল,সাহিত্য ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম শফিক,দপ্তর সম্পাদক রমজান আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া,সদস্য আরএন শ্যামা, মাওলানা হাবিবুর রহমান,শাফায়েত আহম্মেদ,মেহেদী হাসান শুভ সহ প্রমুখ।এসময় জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুল গাফফার সহ ঢাকা থেকে আগত অতিথিদের নান্দাইল প্রেসক্লাবের আগমনে প্রেসক্লাবের ৪১ বছর পূর্তির মনোগ্রাম সম্বলিত উত্তরিও পড়িয়ে দেওয়া হয়।
