সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
১৫ আগস্ট সকাল ১০:৩০ মিনিটে সার্কিট হাউজ প্রাঙ্গন, ময়মনসিংহে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ
কর্তৃক গৃহীত কর্মসূচিসমূহের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় , অসহায় ও গরিবদের মাঝে খাবার বিতরণ করেন , দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ।এসময়ে উপস্থিতি ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান, জিল্লুর রহমান , ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সদস্য ও মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক ধর্মমন্ত্রী ময়মনসিংহ আওয়ামী লীগের অগ্নি পুরুষ আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান সুযোগ্য পুত্র ময়মনসিংহ সদর উপজেলা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ইউনিয়ন পর্যায় অসহায় ও গরিবদের মাঝে খাবার বিতরণ করেছেন। ভাবখালি ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে বক্তব্য বলেন শান্ত বিএনপি ও জামাত ক্ষমতার না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে ও ইস্মার্ট বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা ছাড়া কোন বিকল্প নেই ।
