লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা থেকে নতুন কুড়িতে রেজিস্ট্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সাঁতার কাটার প্রশিক্ষণ।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বর ইউএনও অফিসের সামনে বিশাল বড় পুকুরে ১৫ ই অক্টোবর (২০২৬) বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রধান অতিথি সাঁতার কাটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আল- মামুন মিয়া। উদ্বোধনের পর তিনি সাঁতার কাটার প্রশিক্ষণ ও সাঁতারুদের বিষয়ে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এরপর ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির মুন্সির সভাপতিত্বে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাঁতার কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তারই ধারাবাহিকতা অনুযায়ী ১৮ ই অক্টোবর (২০২৬) রবিবার সকাল সাড়ে ১১ টায় অত্র উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীদর মাঝে বিভিন্ন রকমের কলাকৌশল বিষয়ে সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদান করেন।

তারপর উপজেলা ক্রিড়া সংস্থা এডহক কমিটির সাধারণ সম্পাদক রবিউল আলম প্রশিক্ষণ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার এর কাছ থেকে জানা যায় এ সাঁতার কাটার প্রশিক্ষণ ১৪ দিন পর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *