লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা সদরে কালাই মডেল সরকারি বিদ্যালযের শিক্ষক কর্মচারী অভিভাবক ও শিক্ষার্থীদের আয়োজনে ১৫ই অক্টোবর (২০২৬ ) বৃহস্পতিবার সাড়ে ১১ টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাবেক শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।
স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম ও মাহমুদুল হাসান (তোহা) এর যৌথ সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোরশেদা বানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা ইন্সট্রাক্টর (ইউআরসি) আব্দুল মান্নান ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ইউআরসি গোলাম সাত্তার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লা আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারি শিক্ষা অফিসার ইমরান হোসেন,
এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, কালাই কাকলি শিশু নিকেতন ও উপজেলা সদর হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান।
বক্তাগণ বক্তব্যে বলেন বিদায়ী প্রধান শিক্ষক আমমিনুল ইসলাম ছিলেন একজন যোগ্য
,সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি বিদ্যালয়ের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। শিক্ষক, কর্মচারী,পরিচালনার বিষয়ে ছিলেন বিচক্ষণ ও অভিজ্ঞ। পাঠদানে ছিলেন অত্যন্ত মনোযোগী শিক্ষার্থীদের প্রতি ছিল আদর ও ভালবাসা। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং যেকোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক সমাধানে ছিলেন তিনি একজন মডেল প্রধান শিক্ষক। এমন অলরাউন্ড প্রধান শিক্ষক সমাজে খুঁজে পাওয়া কঠিন ।
পরিশেষে বিদায়ী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বক্তব্য দেওয়া কালীন সময়ে ছেড়ে যাওয়া বিদ্যালয়টির স্মৃতি, সহকর্মীদের সাথে দীর্ঘদিনের মহব্বত চলাফেরা ও ভালোবাসা তার হাতে গড়া ছোট ছোট সোনামনি শিক্ষার্থী , শিক্ষক, কর্মচারী, অভিভাবক বৃন্দের সামনে বক্তব্য দিতে গিয়ে কোনক্রমেই দুই চোখের অশ্রু ধরে রাখতে পারেননি। এমতাবস্থায় সকলের জন্য দোয়া করেন এবং নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম তার বক্তব্য শেষ করেন।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, উল্লেখিত বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী , আমন্ত্রিত অতিথিবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র প্রধান শিক্ষক বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
