লুৎফর রহমান
জয়পুরহাট সিনিয়র রিপোর্টার
জয়পুরহাট ২ আসনের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী এর উদ্যোগে ২১ শে অক্টোবর ২০২৬ বুধবার সকাল
১০ টায় কালাই উপজেলা সদরে তার বাসভবনে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ অত্র উপজেলার বিভিন্ন এলাকার ১শত ৪৬ জন সুবিধা-ভোগীদের মাঝে তিনি নিজ হাতে নগদ ২ হাজার ৫ শত অর্থ ( টাকা ) বিতরণ করেছেন।

এ সময় মাননীয় প্রতিমন্ত্রীর সফর সঙ্গী ঐ সহধর্মিনী নাজমা আরা বেগম বারী ও তার ছেলে তৌফিক হাসান বারী, কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, কালাই থানা বিএনপি আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই থানা বিএনপি’ সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু ও কালাই থানা বিএনপি’সিনিয়র আহবায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিছুর রহমান তালুকদার। এছাড়াও বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মী অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন।
এমন অর্থ পেয়ে সুবিধাভোগীরা মাননীয় প্রতিমন্ত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *