লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা নির্বাহী অফিসার শমীমা আক্তার জাহান ১২ই সেপ্টেম্বর ২০২৪ শনিবার সারাদিন উপজেলার প্রতিটি শারদীয় পুজা মন্ডপ পরিদর্শন করেছেন, পরিদর্শন কালীন সময়ে পুজা উদযাপন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য বিষয়ে খোজ খবর নিয়ে জানতে পারেন পরিবেশ পরিস্থিতি ভালো কোনো সমস্যা নেই। কোন সমস্যার সম্মুখীন হওয়ার আগে খবর দিয়ে সহযোগিতার কথা ইউএনও বলেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হওয়ার ব্যপারে আমার সার্বিক সহযোগিতা ও সু-দৃষ্টি থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে আইন শৃঙ্খলা বাহীনির সাথে আলোচনা অব্যাহত রয়েছে। পূজা মন্ডব পরিদর্শন সময়ে কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন এবং তার সঙ্গীয় ফোর্সসহ উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন। পৌরসভাসহ উপজেলার ৫ টি ইউনিয়নে ২৪টি পুজা মন্ডবে শারদীয় দূর্গাপুজা উদযাপিত হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *