লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১৩ ই অক্টোবর ২০২৬ মঙ্গলবার সাড়ে ১২ টায়। কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ” ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”এ
সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার পর অগ্নিনির্বাপন বিষয়ে সচেতনতা মূলক কায়দা কৌশল দেখানো হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনসচেতনতা মূলক বক্তব্যে বলেন যদি অগ্নিকাণ্ড ঘটে যায় তাহলে ভয় না করে সরাসরি গ্যাস সিলিন্ডারে সামনে এগিয়ে গিয়ে সাহস করে গ্যাস সিলেন্ডারের মুখে হাতের আঙ্গুল দ্বারা চাপ দিয়ে ধরে আগুন বন্ধ করা যায়।
এরপর দুর্যোগ ও ভূমিকম্পের কবল থেকে রক্ষা পাওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
এ সময় কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার সিদ্দিকুর রহমান ও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারগণ,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান ও কর্মচারীগণ, কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির ও কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মৌদুদ আলম সরকার, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাবপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
