সোমবার ছেংগারচর পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।

ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন পুলিশ সুপার। ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ’সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত চাঁদপুরসহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *