স্থানীয় প্রতিনিধি
রাজধানীর চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের পাশে ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০ টা ৪৫ মিনিটে আগুন লাগে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি এই কর্মকর্তা।
