নিজস্ব প্রতিবেদক আবারো ঘুরে দাড়াচ্ছে বঙ্গ বাজার। রোববারের মাঝেই ধ্বংসস্তূপ সরিয়ে অস্থায়ী অবকাঠামোর মাধ্যমে আবারও শুরু হবে ব্যবসা।তবে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নতুন পুজির সংস্থান আর মাথার উপর থাকা ব্যাংক ঋণের ব্যবসায়ীদের দাবি সাময়িক সময়ের জন্য ব্যাংকের কিস্তির মওকুফ।

নতুন প্রত্যয়ে ঘুরে দাঁড়াচ্ছে বঙ্গ বাজার।নতুন আশায় বুক বাধছে ব্যবসায়ীরা।সিটি কর্পোরেশনের উদ্যোগে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে ইতোমধ্যে।ভিজে যাওয়া মালামাল গুলো গুছিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা।দ্রুতই শুরু করতে চান ব্যবসা।তবে আবার ঘুরে দাড়াতে এখন বাধা নতুন পুজির সন্ধান আর আগের থেকে থাকা ব্যাংক ঋণ এর চাপ।

ব্যবসায়ীদের দাবি ঘুড়ে দাড়াতে অতি শীঘ্রই বিনা লাভে ব্যাংক ঋণের ব্যবস্থা করা।ক্ষতিপূরণের আশ্বাসে এখন চলছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করার কাজ।এদিকে নতুন মালামাল দিয়ে ব্যবসায়ীদের সাহায্য করার আহব্বান জানিয়েছেন দোকান মালিক সমিতির হেলাল উদ্দিন, তিনি আরো বলেন ব্যাংক ঋণ এর কিস্তি মওকুফে সরকারি আশ্বাস জরুরী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *