মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলার প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাতটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের বক্সিচর (উত্তরপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২০ মে) সকালে ঘটনাটি জানাজানি হয়।

বক্সিচর গ্রামের বাসিন্দারা জানান, আজ (শনিবার) সকালে পুরাতন একটি কবর খনন অবস্থায় দেখতে পান তারা। এরপর আরো ৬টি পুরাতন কবর একই অবস্থা দেখতে পান তারা। তখন সবাই আশঙ্কা করেন কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে।

স্থানীয়রা জানান,গতকাল রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির পরেই কবর থেকে কঙ্কাল গুলো চুরি হয়েছে বলে ধারণা তাদের। এলাকাবাসী আরও জানান,যে কবর গুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে সে গুলোর প্রত্যেকটি কবরের বয়স প্রায় দুই থেকে তিন বছর। পুরাতন কবর থেকে কঙ্কাল গুলো চুরি করা হয়েছে।কঙ্কাল চুরির সাথে জরিত সকলকে আইনের আওতায় আনার দাবি স্থানীয় এলাকাবাসীর।

এ বিষয়ে কামারদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌকির হাসান রচি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বিষয়টি তিনি থানায় জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ঘটনাটি লোকমুখে জানতে পেরেছি। তদন্ত করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *