মোঃ আজাদ মিয়া
গাইবান্ধা (সদর) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দুই কেজি গাঁজাসহ বেলি বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামি- মোছাঃ বেলী বেগম (৪০),পিতা-মৃত আঃ জোব্বার,গ্রাম- বুড়িগঞ্জ (গামরা),উপজেলা/ থানা- শিবগঞ্জ,জেলা -বগুড়া,
থানা সুত্রে জানা গেছে, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে গাড়ি চেকিং করাকালে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেলা-অবেলা যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-(১২-১১৬২) পরিবহনের যাত্রীবাহী বাস আটক করে বাসের ভিতর তল্লাশি করাকালে বাসের বাম পার্শ্বে সীটে বসা যাত্রী মোছাঃ বেলী বেগমের দেহ নারী পুলিশ মোছাঃ আম্বিয়া খাতুনের দ্বারা তল্লাশী করার সময় তাহার পরিহিত ঘিয়া রংয়ের বোরকার ভিতর বডিতে বিশেষ কায়দায় প্লাষ্টিকের রশি দ্বারা বাঁধানো তিনটি সাদা পলিথিনের পোটলায় ২কেজি গাঁজা উদ্ধার ও মাদক কারবারী বেলি বেগমকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত আসামী বেলি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *