আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে ব্রেক ফেল করে গাড়ি খাদে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন । রোববার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

খুশাবের রেসকিউ ১১২২ ইমার্জেন্সি অফিসার ইঞ্জিনিয়ার রাশেদ জানান, শনিবার একই পরিবারের ২৬ জন সদস্য বান্নু থেকে নওশেরা (খুশাব) যাওয়ার সময় ব্রেক ফেল করে ট্রাকটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, দুর্ঘটনায় আবদুল্লাহ, আসগর, ইব্রাহিম, মুহাম্মাদুল্লাহ, রিফাতুল্লাহ, কিফায়াতুল্লাহ, সুমেরা, আব্দুল রেহমান, আব্দুল এহসান, শাফকাতুল্লা, তাবরাইজ খান, শামস জাই, তাবরেজ, কুবলা খান এবং কাকিম খানসহ ওই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়।

এছাড়া আব্দুল রশিদ, রাবিয়াসহ আরও ছয়জন আহত হয়। তাদের মধ্যে তিন জন শিশু। রেসকিউ ১১২২ সূত্র জানায়, দুই পুরুষ ও দুই নারীসহ চারজন সদস্য সামান্য আহত হয়েছেন এবং তাদের ঘটনাস্থলেই চিকিৎসা করা হয়েছে।

মৃতদেহ ও আহতদের নওশেরার টিএইচকিউ হাসপাতাল ও জোহরাবাদের ডিএইচকিউ হাসপাতাল পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *