মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রজব আলী এর নেতৃত্বে থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ২১/০৫/২০২৩ইং তারিখ ৪.৩০ ঘটিকায় ঘটনাস্থল ফুলছড়ি থানাধীন ৬নং এরেন্ডাবাড়ী ইউপির পূর্ব হরিচন্ডি গ্রামস্থ ধৃত আসামী মোঃ নুর ইসলাম (৪৫), পিতা-মোঃ বানু শেখ এর বসতবাড়ীতে বিধি মোতাবেক প্রবেশ করা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ নুর ইসলাম কৌশলে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে এসআই(নিঃ)/মোঃ শামিদুল্যাহ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গ্রেফতার করেন।
অতঃপর এসআই(নিঃ)/মোঃ শামিদুল্যাহ সরকার সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির ডান কোচা হইতে ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট এবং আসামীর দেখানোমতে শয়ন ঘরের ধানের মাঁচার নিচে লোহার পাইপের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সাক্ষীদের সম্মুখে ইং ২১/০৫/২০২৩ তারিখ-৫.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *