মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদপুর শিংগা গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ঘর ভস্মিভূত হয়ে তিনটি গরু,১১টি ছাগল ও নগদ ৯১হাজার টাকা সহ চার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন পরিবারটি সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে

গত ২২শে মে ২৩ ইং রোজ সোমবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর সিংগার জগন্নাথপুর গ্রামের বুলু মিয়ার গোয়াল ও বসতঘর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় আগুনে ৩টি গরু ও ১১টা ছাগলের সাথে ঘরে রাখা নগদ ৯১হাজার টাকা পুড়ে যায়। প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার মধ্যে পাশ্ববর্তী স্থানে ধান সিদ্ধ করার চুলা থেকে আগুনের ফুলকি উড়ে এসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

চাঁদপুর সিংগার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আ. লতিফ জানান, বুলু মিয়ার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলেও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় তারা মাঝ পথ থেকে ফিরে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নগদ অর্থ সহযোগিতা করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ আরিফ আনোয়ার জানান, দক্ষিণ মিয়াপাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *