মোঃ ইমরুল আহসান
প্রান্তিক পর্যায়ে সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ, গুণগত মান ও প্রাপ্যতা এবং সেঁচের সহজলভ্যতা সম্পর্কে মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে ফসলের মাঠ পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মাহমুদা সুলতানাসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে পাঁকা রশিদ ছাড়া এবং সরকারি অনুমোদন নেই এমন কারো নিকট হতে বীজ ক্রয় না করা, গুণগত মান ও সম্পর্কে নিশ্চিত হয়ে বীজ ক্রয় ও কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যায় উপজেলা কৃষি অফিসে যোগাযোগের জন্য কৃষক ভাইদের পরামর্শ প্রদান করা হয়।
