লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর ২০২৩ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধবনির মাধ্যমে বিজয় দিবসটির শুভ সূচনা ঘটানো হয়, এরপর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় সংলগ্ন পূর্ব পাশের্ মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে সরাকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক নেত্রবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন, ব্যাংক ও বীমা পুষ্পস্তবক অপর্ণ করেন, স্মৃতি সৌধের বেদী ফুলে ফুলে ভরে উঠে। পুষ্পস্তবক অর্পন শেষে নীরবতা পালনের মধ্যে দিয়ে শহীদগণের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গলের লক্ষ্যে বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রা, বাংলাদেশের অলংকার, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পরিবারের সদস্যসহ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দোয়া করা হয়। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সকাল ৮টায় কালাই সরকারি মহিলা কলেজে মাঠ প্রাঙ্গণে দাড়িয়ে গুনগুন করে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির দূত পায়রা উড়ানোর পর নবাগত কালাই উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত এর সভাপতিত্বে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এরপর অত্র কলেজ মাঠে সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচ কাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারপর উপজেলা নিবার্হী অফিসার আবুল হায়াত এর সভাপতিত্বে বীর মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী, পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মনীষ চৌধুরীসহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সমাপ্তি ঘটে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *