লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
বছরের প্রথম দিনেই সারা বাংলাদেশের ন্যায় অনুষ্ঠানিক ভাবে জয়পুরহাটের কালাই উপজেলা জুড়ে উৎসব মুখর পরিবেশে পাঠ্য বই বিতরন করা হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ অভ্যন্তরে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পহেলা জানুয়ারী ২০২৪ সোমবার দুপুর ১২ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার বিষয়ে তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আশফাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার ও উল্লেখিত বিদ্যালয়ের সভাপতি আবুল হায়াত। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্য বই বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও। বই হাতে পেয়ে শিক্ষর্থীরা খুবই আনন্দিত। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, কর্মচারী, অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষর্থীদের মাঝে প্রশ্ন ছড়ে দিয়ে বলেন আমার প্রশ্নে উত্তর যে দিতে পারবে তাকে নগদ ৫শত টাকা পুরস্কার দেওয়া হবে। উক্ত বিদ্যালয়ের প্লে— শ্রেণির একজন ছোট শিক্ষার্থী প্রশ্নের সঠিক উত্তর দিলে তৎক্ষনাত ইউএনও মহোদয় ৫শত টাকা ওই শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে প্রদান করেন। এতে উপস্থিত সকলেই খুসি হয়ে করতালির মাধ্যমে ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন।
