মোঃ লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজনে ও আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগীতায় ১২ই অক্টোবর, ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে “দুই সন্তান হবে বেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে কালাই উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব জান্নাতুল ফেরদৌস’এর সভাপতিত্বে নিরাপদ মাতৃত্ব প্রসবোত্তর পরিবার পরিকল্পনা এবং মাও শিশু স্বাস্থ্য বান্দব আদর্শ পরিবার গঠন বিষয়ে গুরুত্ব তুলে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক জনাব এনামুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা অধিদপ্তরের আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার রহমান, জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাক্তার কে.এম জোবায়ের গালীব ও জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব হাসান ভূইয়া, কালাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নাহিদ ফয়সল পবিত্র। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক চঞ্চল চন্দ্র বর্মন, ১সন্তানের জননী মুনিরা ও শাশুড়ী, ১ সন্তানের জনক ফিরোজ উদ্দিন। এ সময় নব দম্পতি ৯ জোড়া, ১সন্তানের দম্পতি জোড়া, ২সন্তানের দম্পতি ৮ জোড়া মোট ১০০জন। তাদের পরিবারের শশুর শাশুড়ি ও দেবর-ননদ, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে গেমস্ ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
