মোঃ আব্দুল হাই
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয় উপজেলার পুনট ইউনিয়নের শিকটা উত্তর পাড়া গ্রামের সৈয়দ আলী আকন্দ(৭০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দূবৃর্ত্তরা। এ ঘটনায় নিহতের দুই ছেলে ও তাদের বউসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত সৈয়দ আলী আকন্দ কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা উত্তর পাড়া গ্রামের মৃত মোতরাজ আলী আকন্দের ছেলে৷
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি ) ওয়াসিম আল বারী।
স্থানীয়রা জানান, সৈয়দ আলী আকন্দ স্ত্রী মৃত্যুর পর একাই এক বাড়িতে বসবাস করতেন। দুই ছেলে তাদের পরিবারকে নিয়ে আলাদা বাড়িতে থাকেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে সৈয়দ আলী ঘুমিয়ে পড়েন। অদ্য শুক্রবার ১লা ডিসেম্বর সকালে নিহত সৈয়দ আলী আকন্দের বড় ছেলে তৈয়ব আলী আকন্দ বাড়িতে ঢুকে দেখতে পান ঘরের দরজা খোলা গলাকাটা মরদেহ খাটের উপরে পরে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে তৈয়ব আলী আকন্দ ও তার স্ত্রী মোছাঃ রেজিনা এবং মেজ ছেলে নাজমুল আকন্দ তার স্ত্রী রাহিমা বেগম কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালাই থানা পুলিশ ।
স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম বলেন,নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি এবং তাৎক্ষণিক গিয়ে দেখতে পাই মৃত অবস্থায় নিজের ঘরে পরে রয়েছে।রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী বলেন, নিহতের ঘটনায় আমরা অবগত রয়েছি সঠিক তদন্তের মাধ্যমে আসামিদেরকে আটক করা হবে । সৈয়দ আলী আকন্দ হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই ছেলে ও তাদের স্ত্রীসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
