লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ নভেম্বর ( ২০২৬ ) মঙ্গলবার সকাল সাড় ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে নজরুল বর্ষের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মনসুর রহমান।
উপজেলা পরিষদের সিএ এস এম শওকতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি (কালাই ) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান ও কালাই থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক মৌদুদ আলম সরকার।
এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোর্শেদা আখতার বানু, পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক আব্দুল আলিম সরকার,কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই কাকলি শিশু নিকেতন সদর হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,থুপসাড়া দাকিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান, মাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
কবিতা আবৃতি করেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার তরিকুল ইসলাম ও শিক্ষার্থী ফাতেমা খাতুন। ইসলামী সংগীত পরিবেশন করে সাজ্জিত হোসেন, নজরুল সংগীত পরিবেশন করেন দিয়া সুদেয়ন্জা বর্মন।
সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় কাজী কবি নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সুন্দরভাবে তুলে ধরেন। বিদ্রোহী জাতীয় কবি নজরুলের জ্ঞান চর্চার কথা এবং কবির আদর্শের কথা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার কথা ব্যক্ত করেন। এছাড়াও বলেন কালাই উপজেলার শিক্ষার্থীদের মধ্য থেকে কবি নজরুল গড়ে ওঠার কথা বলিয়ে করে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী,অভিভাবকগণ, বিএনপি ও জামায়াত দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ৫ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী অত্র সেমিনারে উপস্থিত ছিলেন।
পরিশেষে অতিথিবৃন্দের মাধ্যমে নজরুলের ইসলামী গজল, ইসলামী সংগীত, নজরুল গীতি ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
