লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা শাখা জামায়াতে ইসলামী দলের আয়োজনে ২৮ শে অক্টোবর ২০২৬ বুধবার বিকেল ৪ টায় কালাই উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জয়পুরহাট – বগুড়া মহাসড়ক কালাই পাঁচশিরা বাজার পর্যন্ত প্রদক্ষিণের শেষে বাস স্ট্যান্ড চত্বরে এসে উপজেলা শাখা জামায়াতে ইসলামী দলের আমির জনাব তাইফুল ইসলাম (ফিতা) এর সভাপতিত্বে ২০১৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে “লগি বৈঠা আন্দোলন” পল্টন ট্রাজেডি নামে পরিচিত একটি রক্তক্ষয়ী ও সহিংস দিন।

এই দিনে সন্ত্রাসী ও খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলাম, জয়পুরহাট জেলা ওলামা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও কালাই উপজেলা ওলামা সভাপতি মাওলানা মোজাফফর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উদয়পুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা আবু সাঈদ রকিব উদ্দিন ও মাত্রাই ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা আবদুস সুবহান সহ আরো অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতের নেতাকর্মী ও সমার্থক অত্র বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *