লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন দূর্গাপুর গ্রামের কাজী শফিকুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ১২ই সেপ্টেম্বর ২০২৪ শনিবার বিকাল ৪ টায় উদয়পুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিশাল বড় মোটর সাইকেল বহর বের হয়ে গোটা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) সম্প্রদায়ের প্রতিটি শারদীয় পুজা মন্ডব পরিদর্শন করেন এবং পুজা উদযাপন কমিটির নেত্রীবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি বক্তব্যের মাধ্যমে বলেন যে কোন সমস্যার সম্মুখীন হলে জানা মাত্র পাশে থেকে সার্বিক সহযোগীতা করার কথা জানান। বক্তব্য শেষে পুজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে উপহার প্রদানের পর তিনি ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার জন্য সকলের কাছে দোয়া চান। বহরে মোটর সাইকেলের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৩শত। এ সময় উল্লেখিত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ইলেক্টনিক ও মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *