লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা আন নাজাত ফাউন্ডেশনের আয়োজনে ৭ই এপ্রিল ২০২৫ সোমবার সকাল ১১ টায় কালাই আহলে হাদিস মসজিদের খতিব ও হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসার আরবি সহকারি অধ্যাপক জনাব সেলিম রেজার উদ্যোগে কালাই বাস স্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক ও রাস্তা প্রদক্ষিণ করে এসে বাস স্ট্যান্ড চত্বর গিয়ে বিক্ষোভ মিছিলটির সমাপ্তি ঘটে। এরপর উক্ত আহলে জামে মসজিদের খতিব জনাব মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে ফিলিস্তিনের গজায় ইসরাইলী হামলা, গণহত্যা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে জয়পুরহাট হতে বগুড়া মহাসড়কের পার্শ্বে বাসস্ট্যান্ডের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন পাঁচবিবি শিরট্টি৷ কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, কালাই সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আজিজার রহমান, কালাই ডিগ্রী কলেজের এড হক কমিটির সভাপতি তাজ উদ্দিন আহমেদ তাজ, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, কালাই কাকলি শিশু নিকেতন সদরা হাই স্কুলের সাবেক শরীর চর্চা শিক্ষক তফিকুল ইসলাম মাস্টার ও জনি তালুকদার সহ আরো অনেকে। বক্তব্যের মাধ্যমে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় অবুঝ শিশু ও নিরীহ নিরস্ত্র নারী, পুরুষকে নির্বিচারে হামলা ও গণহত্যা করার জন্য ইসরাইলদের প্রতি সকল বক্তা তীব্র নিন্দা, ঘৃণা জানিয়ে ফিলিস্তিনিদের উপর অবিলম্বে হামলা ও গুণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন এবং ইসরাইলি সকল পণ্য বয়কট করে দেশি পণ্য ব্যবহারের কথা তুলে ধরে দেশের মানুষকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখিত বিক্ষোভ মিছিলে ও মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী ও শিশুগণ অংশগ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *