লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

দুইদিন মুষলধারে বৃষ্টির কারণে সারা মাঠে কেটে ফেলে রাখা পাকা আমনধান বৃষ্টির পানিতে ডুবে ভিজে ভেসে আছে জমিতে। এতে কৃষকরা ভীষন ক্ষতির সম্মুখীন।
তারা পরিবার ও সংসার চালানোর বিষয়ে চিন্তায় দিশেহারা হয়ে হতাশায় দিন যাপন করছেন।

শুধু তাইয়ী নয় যে সকল আলু চাষী কৃষক জমিতে আগাম আলু রোপণ করেছেন। তাদের আলুর জমিতে বৃষ্টির পানি জমে আছে। দিনরাত কষ্ট করে আলুর জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। কোন কোন চাষী সাক্ষাৎকাররে হায় হুতাশ করে এমনও বলেছেন আলু পচে গেলে আমার সব শেষ। ঋণ-দেনা করে আলু রোপন করেছি। পরিশোধ করবো কোথা থেকে আর সংসারী বা চালাবো কি করে ।

কৃষকের এমন দুরবস্থা সরজমিনে গিয়ে মাঠের পরিবেশ পরিস্থিতি যিনি দেখবেন এমনিতেই তার বুকফাটা কান্নায় চোখে পানি এসে যাবে। এই হলো কৃষকের অবস্থা।

সবমিলেই কৃষকেরা রয়েছে বিপাকে আর বিপদে।

কালাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুনুর রশিদের কাছ থেকে জানা যায়। এবার অত্র উপজেলাতে ১১ হাজার ৯ শত ৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ তার মধ্যে বৃষ্টির পানিতে ৮ শত ৩৫ হেক্টর জমির পাকা আমন ধান ডুবেছে।

এছাড়াও উক্ত উপজেলাতে আলু চাষী কৃষকরা সর্বমোট আগাম আলু রোপন করেছেন ৪ শত হেক্টর জমিতে। তার মধ্যে ৪৫ হেক্টর আলুর জমিতে বৃষ্টির পানি আছে। আলু চাষীরা জমি থেকে পানি বের করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *