উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরার নেতৃত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সদস্য এএমডি রাকিবুল আলম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিপুল হাসান, সদস্য টিপু সুলতান, সোহাগী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন আব্দুল্লাহ, বিএনপি নেতা সিরাজ, সেলিম প্রমুখ।
আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা জানান, ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এঁড়িয়ে চলুন। রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন। এবং ৭ জানুয়ারির নির্বাচন ভোট কেন্দ্রে না যাওয়ার জনগণের প্রতি আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *