মো: মাহবুবর রহমান বিপিএম (বার), পিপিএম, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ পরিদর্শন”

আজ ১৮ জুন ২০২৪ (মঙ্গলবার) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ পরিদর্শন করেন মো: মাহবুবর রহমান বিপিএম (বার), পিপিএম, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ।

এডিশনাল আইজিপি কে ফুলেল শুভেচ্ছা জানান ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং জেলা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম (সেবা) ।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ লাইন্সে একটি সুসজ্জিত পুলিশ দল অতিরিক্ত আইজিপি কে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে অতিরিক্ত আইজিপি বিভিন্ন ফ্যাক্টরি ঘুরে দেখেন এবং ফ্যাক্টরিতে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও কারখানার সিসি ক্যামেরা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং শ্রমিক অসন্তোষ প্রতিরোধে করণীয় সম্পর্কে কারখানা কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন। প্রয়োজনীয় ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এবং জেলা পুলিশ, ময়মনসিংহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *